আমার সম্পর্কে

Profile
বর্তমান পদ

জেলা ছাত্রদল সদস্য সচিব, নওগাঁ

পূর্ববর্তী পদ
  • • সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল, নওগাঁ
  • • সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা ছাত্রদল, নওগাঁ

পিতা: কাওছার হোসেন

মাতা: শাহানাজ বেগম

জন্ম তারিখ: ১০ মার্চ, ১৯৯৫

জাতীয়তা: বাংলাদেশী

ধর্ম: ইসলাম

ঠিকানা: চকমুক্তার, দয়ালের মোড়, নওগাঁ সদর, নওগাঁ

পরিচয়

আমি তাজুল ইসলাম তাজ, নওগাঁ জেলার একজন রাজনৈতিক কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিত সংগঠক। বর্তমানে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে আসছি।

রাজনৈতিক পথচলা

আমার রাজনৈতিক জীবন শুরু হয় ২০০৮ সালে ছাত্রদলের একজন তৃণমূল কর্মী হিসেবে। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি ছাত্রদলের নওগাঁ জেলা শাখার সাধারণ সদস্য হিসেবে কাজ করি। এরপর নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। বর্তমানে জেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছি।

  • বর্তমান: সদস্য সচিব, জেলা ছাত্রদল, নওগাঁ (২০২৬-বর্তমান)
  • পূর্ববর্তী: সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল, নওগাঁ
  • পূর্ববর্তী: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা ছাত্রদল, নওগাঁ
  • সক্রিয় কর্মী: সাধারণ সদস্য, নওগাঁ জেলা শাখা (২০০৮-২০১৮)

শিক্ষাগত যোগ্যতা

  • SSC (২০১১): চকএনায়েত উচ্চ বিদ্যালয়, নওগাঁ
  • HSC (২০১৩): সান্তাহার সরকারি কলেজ
  • B.Sc. (সম্মান) উদ্ভিদবিজ্ঞান (২০১৮): নওগাঁ সরকারি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়
  • M.Sc. উদ্ভিদবিজ্ঞান: অধ্যয়নরত

রাজনৈতিক মামলা

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নিম্নলিখিত মিথ্যা ও রাজনৈতিক মামলার সম্মুখীন হতে হয়েছে:

  • ২০১৭: অভিযোগমূলক সমাবেশ ও নাশকতার মামলা (৭ নম্বর আসামি)
  • ২৮ অক্টোবর, ২০২৩: ককটেল বিস্ফোরণের সাজানো মামলা (২৫ নম্বর আসামি)
  • ২৬ নভেম্বর, ২০২৩: শান্তি সমাবেশ বিরোধিতার মামলা (৬ নম্বর আসামি)
  • ১৩ ডিসেম্বর, ২০২৩: অফিসের সামনে সমাবেশ ও নাশকতার মামলা (৪ নম্বর আসামি)

সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড

  • স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হরতাল, অবরোধ ও মশাল মিছিলসহ প্রতিটি কর্মসূচিতে রাজপথে সক্রিয় অংশগ্রহণ।
  • বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ এবং আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
  • গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য কাজ।
  • নওগাঁ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মী সম্মেলন আয়োজনে নেতৃত্ব।
  • সামাজিক কল্যাণ কার্যক্রম, ত্রাণ বিতরণ ও দুর্ঘটনায় আহতদের সহায়তায় অংশগ্রহণ।
  • বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, ত্রাণ ও শিক্ষা উপকরণ বিতরণ।

লক্ষ্য ও অঙ্গীকার

"গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজকে সংগঠিত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, নিরাপদ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখা।"

— তাজুল ইসলাম তাজ

তাজুল ইসলাম তাজ সাধারণত দ্রুত উত্তর দেয়